আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুন ২০২৫, ০৭:৩৪ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জুন মাসেই এনসিপির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে : সারজিস

পঞ্চগড়ের আটোয়ারীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা
পঞ্চগড়ের আটোয়ারীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : কালবেলা

চলতি মাসের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, ঈদুল আজহার ছুটি কাটিয়ে আমরা আমাদের কর্মব্যস্ত যে সময়সূচি সেটা আবারও শুরু করতে যাচ্ছি। কারণ দ্রুত সময়ের মধ্যে আমাদের দলের রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। সেজন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। জেলা ও উপজেলা কমিটি গঠনসহ অফিসিয়ালি কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যথা সময়ে সেগুলো ফিলাপ করে এই মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে এনসিপির নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হবে।

সোমবার (৯ জুন) দুপুরে নিজ উপজেলা আটোয়ারীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, আমরা মনে করি বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে যাওয়া। যদি আমরা মানুষের ঘরে ঘরে যেতে পারি তাহলে আমাদের সাংগঠনিক জায়গাটা সেটা যেমন শক্তিশালী একইসঙ্গে রাজনৈতিক ভিত্তিটাও মজবুত হবে। সেই জায়গা থেকে আমরা বাংলাদেশের সকল জেলা উপজেলার সমন্বয় কমিটি গঠন করব।

তিনি বলেন, এক মাসের মধ্যেই আমরা আমাদের আহ্বায়ক কমিটি গঠন করব। তারপর জেলা-উপজেলার নেতৃত্বে ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির গঠন করা হবে এবং আশা করি আগামী দুই থেকে তিন মাসের মধ্যে বাংলাদেশের প্রতিটি ওয়ার্ডে আমাদের এনসিপির কমিটি গঠন করা হবে। এরমধ্যে দিয়ে আগামীর বাংলাদেশের যে কাঠামোগত সংস্কার এবং এই সংস্কারগুলো নিয়ে আমরা যে স্বপ্ন দেখি সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করতে পারব।

এনসিপির এই নেতা আরও বলেন, আগামীতে আমরা একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা করছি। আমরা যেন আগামীর নির্বাচনে পেশিশক্তি, কালো টাকা বা ক্ষমতার অপব্যবহারের দৃশ্য আর যেন না দেখি। আমরা প্রত্যাশা করব ভোট চুরি বা ব্যালট বাক্স চুরির যে রাজনীতি, ভোট কেন্দ্র দখলের যে রাজনীতি এই উদাহরণগুলো বাংলাদেশে যেন কখনো না আসে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের সর্বোচ্চ পেশাদারত্বের পরিচয় দেয় এটাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১০

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১১

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১২

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৩

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৫

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৬

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৭

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৮

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৯

গন্তব্য

২০
X