কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:৪৫ এএম
অনলাইন সংস্করণ

সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড়। ছবি  : কালবেলা
সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভিড়। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনস্থল সাদাপাথরে পানিতে ডুবে মেহেদী হাসান ইমন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ জুন) দুপুর ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন সিলেট নগরীর লাল দিঘিরপাড় এলাকার জামাল উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইমন তার বন্ধুদের সঙ্গে সাদাপাথরে ঘুরতে যান। এ সময় গোসলের জন্য পানিতে নামলে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর সাদাপাথর এলাকায় পর্যটকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজায়ের মাহমুদ আল আদনান জানান, ভোলাগঞ্জ সাদা পাথরে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, ইমন সাঁতার জানতো না। মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X