গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৪:০৩ এএম
অনলাইন সংস্করণ

জাফলংয়ে পর্যটকের ওপর হামলা 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাদক ব্যবসায়ীকে শনাক্ত করে দেওয়াকে কেন্দ্র করে সিলেটের জাফলংয়ে ঘুরতে আসা পর্যটকদের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ জুন) ঈদুল আজহার তৃতীয় দিন বিকেল সাড়ে ৪ টার দিকে জাফলং বিজিবি ক্যাম্প সংলগ্ন গাড়ি পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, পর্যটকের মারধর করেছেন কয়েকজন যুবক। একজন যুবক উচ্চস্বরে গালিগালাজ করছেন এবং লাঠি দিয়ে দুই তিনজনকে পেটাচ্ছেন। সময় একজন নারীর চিৎকারও শোনা যাচ্ছে।

জানা গেছে, স্থানীয় কয়েকজন যুবক মাদক নিয়ে যাচ্ছিলেন। বিজিবি তাদের দেখে ধাওয়া করে। এসময় বেড়াতে আসা কয়েকজন পর্যটক বিজিবিকে তথ্য দেয়। বিজিবি মাদক ব্যবসায়ীদের না পেয়ে চলে যায়। পরে বিজিবিকে তথ্য দেওয়াকে কেন্দ্র করে ওই পর্যটকদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা।

ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন বিষয়টি দ্রুত মিমাংসা করে দিয়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. কবির হোসেন কালবেলাকে বলেন, বিষয়টি অবগত হয়েছি। বখাটেরা পর্যটকের ওপর হামলা করার সাথে সাথেই স্থানীয়রা বিষয়টি প্রতিহত করে। পরে সাংবাদিক ও ইউপি সদস্য মিলে ঘটনাস্থলেই বিষয়টির মিমাংসা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপিটুনির পর এবার বিএনপির সেই দুই নেতার সাংগঠনিক পদ স্থগিত

প্রেমের টানে চীন থেকে নবীনগরে যুবক

জাবির এক শিক্ষকের বাধ্যতামূলক অবসর

বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য

 হরমুজ প্রণালিতে টোল ছাড়াই চলবে জাহাজ

রাজশাহীর আমের স্বাদ নিলেন আমেরিকান রাষ্ট্রদূত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

খোলা ড্রামে ভোজ্যতেল : ভোক্তার অধিকার কোথায়?  

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

১০

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

১১

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

১২

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

১৩

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

১৪

টিকটক করায় স্ত্রীকে হত্যা

১৫

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৬

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

১৭

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১৮

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১৯

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

২০
X