গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুদের টাকা নিয়ে গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। ছবি : কালবেলা
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ। ছবি : কালবেলা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সুদের টাকা আদায়কে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে কয়েকজন আহত হন বলে জানা গেছে। পরে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজনকে আটক করে।

শুক্রবার (১৩ জুন) সকালে উপজেলার মাঝবাড়ী ও বংকুরা গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমবাড়ী গ্রামের মাওলানা ফারুক হিসেবে পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বংকুরা গ্রামের রেয়াজুল শেখ ৩০ হাজার টাকা ঋণ নেন। ওই টাকার সুদসহ তিনি ৬০ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু মাওলানা ফারুক তাতে রাজি না হয়ে মাঝবাড়ী গ্রামের তার আত্মীয় ফারুকের মাধ্যমে আরও টাকা দাবি করেন।

গত বৃহস্পতিবার ফারুকের লোকজন সুদের টাকা আদায়ের জন্য রেয়াজুল শেখকে তার বাড়ি থেকে তুলে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গ্রামের লোকজন বাধা দিলে একপর্যায়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাধে। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসা করে দেবেন বলে পরিস্থিতি শান্ত করেন।

পরে শুক্রবার সকালে আবার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষ সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ কালবেলাকে জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১০

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১১

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১২

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৩

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৪

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৫

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৬

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৭

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৮

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৯

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

২০
X