খুলনা ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫। ছবি : কালবেলা
খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫। ছবি : কালবেলা

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি রিভলবার, গুলি ও ইয়াবাসহ মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারী বাজারের ৩টি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন খুলনা থানাধীন শিপইয়ার্ড এলাকার রূপসা ইষ্টান রোডের বাসিন্দা মো. রাজু আহমেদ, একই এলাকার জুনায়েদ হোসেন মুন্না, চানমারী মাষ্টার পাড়া এলাকার মিরাজ, চানমারী ২ গলির বাসিন্দা নিরব ইসলাম জিয়া এবং বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার উত্তর কাশেমতলা গ্রামের শামীম হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান নগরীর শিপইয়ার্ড এবং চানমারী এলাকায় পরিচালনা করে। অভিযানটি মধ্যরাত থেকে শুরু হয়ে ভোর সাড়ে ৬টা পর্যন্ত চলে। এ সময় তারা ওই দুটি এলাকার ৩টি বাসায় অভিযান চালায়। চানমারী ইউনুস তালুকদারের বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড তাজাগুলি এবং ২৭০ পিস ইয়াবাসহ ৫ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। ৫ জন ওই বাড়িতে সংঘবদ্ধভাবে অবস্থান করছিল।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, রাতে বিদেশি পিস্তল, গুলি এবং মাদকদ্রব্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X