শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল’

পুড়ে যাওয়া বসতঘর। ছবি : কালবেলা
পুড়ে যাওয়া বসতঘর। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের ব্রাহ্মণজাত (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা দিনমজুর টিটন মিয়ার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে যায় তার একমাত্র ঘর, মালামাল ও গোয়ালঘর।

বুধবার (২৫ জুন) রাত ২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

টিটন মিয়া মৃত খুরশিদ মিয়ার ছেলে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চারজনের সংসার চলে তার দিনমজুরির টাকায়। এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।

টিটন মিয়া বলেন, এই আগুনে আমার সবকিছু শেষ হয়ে গেল। এই আগুনে আমার প্রায় তিন লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এখন পথে বসা ছাড়া উপায় নাই।

কেন্দুয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) লিডার মোহাম্মদ আলী কালবেলাকে জানান, রাত ২টার দিকে খবর পেয়ে আমরা রওনা দেই। আমরা পৌঁছার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের পর থেকে পরিবারটি মানবেতর অবস্থায় রয়েছে। আশ্রয় ও সহায়তার আশায় পরিবারটি তাকিয়ে আছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের হৃদয়বানদের দিকে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ২

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১০

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১১

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১২

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৪

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৫

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৬

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৭

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৮

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৯

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

২০
X