গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মায় ধরা পড়ল বিশাল আকৃতির বাগাড়

পদ্মায় ধরা পড়া বিশাল আকৃতির বাগাড় মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতা-বিক্রেতারা। ছবি : কালবেলা 
পদ্মায় ধরা পড়া বিশাল আকৃতির বাগাড় মাছ নিয়ে দাঁড়িয়ে আছেন ক্রেতা-বিক্রেতারা। ছবি : কালবেলা 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর মোহনায় জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাগাড় মাছ।

বুধবার (২ জুলাই) সকাল ১০টার দিকে পাটুরিয়া এলাকায় কবির হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

মাছটি ধরা পড়ার খবর শোনার পরই জেলের সঙ্গে কথা বলে মাছটি এক হাজার চারশ টাকা দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী শাহজাহান কালবেলাকে বলেন, মাছটি কেনার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় ফোন করে যোগাযোগ করি, এরপর ঢাকার এক শৌখিন মাছ ক্রেতা ১৫শ টাকা দরে ৪৩ হাজার ৫শ টাকায় মাছটি কিনে নেন। বর্তমান নদীতে স্রোত থাকায় বড় বড় মাছ জেলেদের জালে বেশি ধরা পড়ছে।

বাগাড় মাছ বেচাকেনা শাস্তিযোগ্য হলেও মৎস্য বিভাগ নীরব থাকার বিষয়ে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন কালবেলাকে বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী বিপন্ন প্রাণী ধরা বা কেনা-বেচা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান থাকলেও মৎস্য বিভাগ এখানে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারে না। কারণ বাগাড় মাছ হলেও আইনটা বন্য প্রাণী আইন। এ কারণে মৎস্য বিভাগের জন্য আইনটা যথাযথ নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X