চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতির নির্বাচনে ফ্যাসিবাদ তৈরি হবে না: ডা. তাহের

কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অতিথিরা। ছবি : কালবেলা
কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরসহ অতিথিরা। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না।

শনিবার (৫ জুলাই) রাতে কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে কুমিল্লার একটি অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, বর্তমানে বিশ্বের ১৭০টি গণতান্ত্রিক দেশের মধ্যে ৯১টিতে পিআর পদ্ধতি চালু রয়েছে। এসব দেশে আইনসভা নির্বাচনে কোনো না কোনো ধরনের পিআর পদ্ধতি অনুশীলন করে। উন্নত বিশ্বে পিআর পদ্ধতির জনপ্রিয়তা বেশি। অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোর সংগঠন ওইসিডির ৩৬টি সদস্য দেশের মধ্যে ২৫টি, অর্থাৎ প্রায় ৭০ শতাংশ দেশ এ পদ্ধতি অনুসরণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশেও আমরা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এ পদ্ধতিতে নির্বাচন হলে সংসদে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে। ফলে ভবিষ্যতে আর ফ্যাসিবাদ তৈরি হবে না। জনগণ জুলুম-নির্যাতন থেকে মুক্তি পাবে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হাসনাত মো. আবদুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মু. শাহাজাহান, কুমিল্লার মহানগরী সেক্রেটারি মাহবুবুর রহমান।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলার সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌরসভা আমির মাওলানা মু. ইব্রাহিম, জামায়াত নেতা আইয়ুব আলী ফরায়েজী, এম ইউসুফ, উপজেলা সহকারী সেক্রেটারি আবদুর রহিম, পৌরসভা নায়েবে আমির কাজী মো. ইয়াছিন ও সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X