সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে রেকর্ড বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

বৃষ্টিতে বরিশাল নগরীর সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছবি : কালবেলা
বৃষ্টিতে বরিশাল নগরীর সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ছবি : কালবেলা

মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় বরিশালে একদিনে ১৫৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুই-তিনদিন এ বর্ষণ অব্যাহত থাকতে পারে।

বুধবার (৯ জুলাই) দুপুরে কালবেলাকে এ তথ্য জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের ইনচার্জ আনিসুর রহমান।

তিনি বলেন, সমুদ্র বন্দরকে তিন নম্বর এবং নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই-তিনদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর আগের চব্বিশ ঘণ্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় জানিয়ে বলেন, বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এটি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত। বর্ষায় সাধারণত এভাবেই বৃষ্টি হয়।

বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ইউসুফ আলী কালবেলাকে বলেন, প্রতিনিয়ত শহরের ড্রেনেজ ব্যবস্থা সক্রিয় রাখতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে। বর্তমানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হচ্ছে, কারণ শহরের চেয়ে কীর্তনখোলা নদীর পানির উচ্চতা বেড়েছে। ড্রেন থেকে পানি নদীতে নামতে পারছে না। উল্টো নদী থেকে ড্রেন হয়ে পানি শহরে ঢুকছে।

এই কর্মকর্তা বলেন, ৫টি টিমে ১০০ কর্মী প্রতিদিন বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালায়। জলাবদ্ধতা নিরসনে শহরের খালগুলো পরিষ্কার করতে অধিক গুরুত্ব দিচ্ছি। ইতোমধ্যে ভাটারখাল, জেলখাল, লাকুটিয়া খাল, কুদঘাটা খাল পরিচ্ছন্ন করা হয়েছে। আমাদের প্রচেষ্টা দ্রুত সময়ে ভোগান্তি লাঘব করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X