মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে অনুপ্রবেশের সময় আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ 

রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন তারা। ছবি : কালবেলা
রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন তারা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার কাশিপুর ইউনিয়নের জগদল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ঠাকুরগাঁও ব্যাটেলিয়ন (৫০ বিজেপি) জগদ্দল বিওপির দায়িপূর্ণ এলাকা যার সীমান্ত পিলার নং ৩৭৫ থেকে ৬ বাংলাদেশিকে আটক করা হয়। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এর আগে আটক ৬ বাংলাদেশির নাগরিকত্ব যাচাই করে বিজিবি। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেও কথা বলেন তারা। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর বিএসএফ ৬ জনকে বিজিবির হাতে তুলে দেয়।

বিজিবির দেওয়া তথ্যমতে, রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ১১টায় জগদল সীমান্তের ৩৭৫ নম্বর পিলার -সংলগ্ন এলাকায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও রাণীশংকৈল ধর্মগড় বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র বিএসএফ কর্তৃক ৬ বাংলাদেশিকে ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ফেরতকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন, পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের মমিনটোলা গ্রামের কেয়ামুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (২৪), বাদামবাড়ি গ্রামের বোনাস আলীর ছেলে মো. রোহান (১৯), বারাসাত গ্রামের মো. পিন্টুর ছেলে নাঈম ইসলাম (১৭), একই গ্রামের হামিদুল ইসলামের ছেলে মো. আলামিন (১৭), সুতকিয়াপাড়া এলাকার মো. লোসির ছেলে মো. রাসেল (২১), মুরমুলা গ্রামের দামিহ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২২) ও ফেরতকৃত সবাই বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি ইউনিয়নের বাসিন্দা।

বিজিবির জগদল বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার সুভাষ চন্দ্র আরও বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের সময় বিএসএফের হাতে আটক ৬ ব্যক্তিকে সকালে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক জানান, ৬ বাংলাদেশি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের অপরাধে বিজিবি দুপুরে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X