শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

টেলিগ্রাম অ্যাপে ‘বিনিয়োগ’ ফাঁদে ফেলে মানুষকে নিঃস্ব করত তারা

গ্রেপ্তার প্রতারকচক্রের দুই সদস্য আজাদ ও পারভেজ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার প্রতারকচক্রের দুই সদস্য আজাদ ও পারভেজ। ছবি : সংগৃহীত

টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগে মোটা মুনাফার লোভ দেখিয়ে রংপুরের এক যুবকের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারকচক্র। ঘটনার পর তদন্তে নেমে পুলিশ সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ জুলাই) পীরগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আজাদ মিয়া (২৪) এবং মো. মারুফ আহমদ পারভেজ (২১)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোনসহ ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।

প্রতারণার শিকার নাহিদ হাসান রংপুরের পীরগঞ্জ উপজেলার কেশবপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. লাবলু মন্ডলের ছেলে।

পুলিশ বলছে, টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে ভুয়া অনলাইন কোম্পানি খুলে তারা দেশের বিভিন্ন প্রান্তের সহজ-সরল মানুষকে টার্গেট করত। ‘বিনিয়োগের’ প্রলোভনে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য।

পুলিশ জানিয়েছে, চলতি বছরের ২১ এপ্রিল বিকেলে টেলিগ্রাম অ্যাপে ‘https://findpenguinTour.com’ নামের একটি ভুয়া অনলাইন প্ল্যাটফর্মে বিনিয়োগ করে নাহিদ। নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তিনি প্রথম দফায় মোট ৫ লাখ ৪১ হাজার ৭৬৭ টাকা পাঠান। প্রতারকরা তাকে জানায়, এই বিনিয়োগের বিপরীতে কমিশনসহ মোট ১৬ লাখ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু কয়েক দিনের মাথায় তারা ফের ৫ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে এবং না দিলে কোনো লভ্যাংশ দেওয়া হবে না বলে হুমকি দেয়। ভুক্তভোগীর পিতা বাদী হয়ে গত ১৪ মে পীরগঞ্জ থানায় একটি মামলা করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার উপরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করেন। পরে সুনামগঞ্জের ছাতক থানার তাজপুর ও বানারশিপুর গ্রামে অভিযান চালিয়ে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজন এই প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তাদের সাথে চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১০

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১১

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১২

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৩

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৪

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৫

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৬

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৭

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৮

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৯

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

২০
X