খুলনা ব্যুরো
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার ২ চাচাতো ভাইসহ ৭৩ জনের নামে মামলা

বাঁ থেকে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। ছবি : সংগৃহীত
বাঁ থেকে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২ চাচাতো ভাই খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলসহ মোট ৭৩ জনের বিরুদ্ধে খুলনায় মামলা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত, নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধন ও অন্যান্য জেলার সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য টায়ারে আগুন লাগিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করা হয়েছে।

এরই মধ্যে এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) ভোর পৌনে ৫টার দিকে তাদের দুজনকে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন নিরালা ছবেদা তলা মোড়ের বাসিন্দা মো. আব্দুল রহিম গাজীর ছেলে ইব্রাহীম গাজী এবং টুটপাড়া আমান মহল্লার বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে জিনার হোসেন।

মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা মো. সাইফুল ইসলাম, মো. শিহাব উদ্দিন জোয়াদ্দার, ফারুক হোসেন তুরান, অহিদুল ইসলাম পলাশ, হুমায়ুন কবির খান, ফারুক হোসেন শেখ, জামিরুল হুদা জহর, জেড এ মাহমুদ ডন, ফায়জুল ইসলাম টিটু, গোপাল চন্দ্র সাহা, সামসুজ্জামান মিয়া স্বপন, ইমরানুল হক বাবু, নাসির, রাজুর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৫৫ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, ১৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫৫ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়াও মামলায় ২ জনকে আটক করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে উচ্ছেদ করার ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে সরকারবিরোধী বিক্ষোভ, মহাসড়ক অবরোধ ও রাষ্ট্রের নিরাপত্তার প্রতি হুমকি সৃষ্টি অভিযোগে এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা মো. হাসানুর রহমান বলেন, রোববার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কলেজিয়েট গার্লস স্কুলের সামনে অভিযান চালাই। পুলিশের পিকআপ দেখে উপস্থিত নেতারা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে পুলিশ গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে টায়ার ও পেট্রোল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে অগ্নিসংযোগের জন্য অবস্থান করছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১০

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১১

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১২

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৩

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১৪

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১৫

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৬

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৭

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৮

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৯

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

২০
X