সিলেট ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে করোনায় এক বৃদ্ধের মৃত্যু

সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স
সিলেট জেলার ম্যাপ। ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত না হলেও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সকালে নগরীর পাঠানঠুলার জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স ৯০ বছর।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান।

স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে এক প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১২ জনের করোনাভাইরাস পরীক্ষার পর একজনের কোভিড শনাক্ত হয়েছে। গত জানুয়ারি থেকে ৭৬৬টি পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩০ জন। এই মুহূর্তে কোনো হাসপাতালে কোভিড আক্রান্ত রোগী ভর্তি নেই। সর্বশেষ গত ২৬ জুন করোনা আক্রান্ত রোগী মারা গিয়েছিলেন সিলেট শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত না হলেও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছর সিলেটে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যুর হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X