কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপিকে পৃষ্ঠপোষকতা করছে সরকার : নুর

কুমিল্লায় গণঅধিকার পরিষদের সমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা
কুমিল্লায় গণঅধিকার পরিষদের সমাবেশে বক্তব্য দেন নুরুল হক নুর। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সদ্য জন্মগ্রহণ করা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সরকার পৃষ্ঠপোষকতা করছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গায় সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা না দিতে পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে।

তিনি আরও বলেন, সরকার যদি নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তাহলে নির্বাচনের আগে নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে।

এ সময় মাইলস্টোনের ঘটনায় এবং তার পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়াও আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি।

কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১০

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১১

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১২

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৩

ইতিহাসের এই দিনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৬

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৭

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৮

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৯

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

২০
X