মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ০৫:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতার হাত-মুখ বেঁধে বাড়িতে ডাকাতি

গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি। ছবি : কালবেলা
গাজীপুরে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতরা নগদ ১০ লাখ টাকা, স্বার্ণালঙ্কার ও জমির দলিল লুট করে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শনিবার (২৬ জুলাই) ভোর ৩টায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। তিনি শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।

ভুক্তভোগী আফাজ উদ্দিন মণ্ডল বলেন, ২০-২৫ জনের একদল ডাকাত বাড়ির বাইরের ওয়াশ রুমের উপরে উঠে বাড়ির ভেতর প্রবেশ করে। পরে বারান্দার তালা কেটে দরজা ভেঙে ১০-১৫ জন ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা নিজেদের প্রথমে আইনের লোক পরিচয় দেয়। একপর্যায়ে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সদস্যদের হাত-পা-মুখ বেঁধে ফেলে।

তিনি বলেন, এ সময় অপর ডাকাতরা বাড়ির চারপাশে দাঁড়িয়ে পাহারা দেয়। ডাকাতরা গৃহকর্তা বিএনপি নেতা আফাজ উদ্দিন মণ্ডলের ঘর থেকে জমি বিক্রির নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা, তার বড় ছেলের ঘর থেকে ৩ লাখ ৩০ হাজার টাকা এবং সাত ভরি স্বর্ণালঙ্কার, ছোট ছেলের ঘর থেকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কারসহ জমির দলিল লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে বিএনপির নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীসহ দলের নেতাকর্মীরা ডাকাতির শিকার বিএনপি নেতা আফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ডাকাতি না অন্য কোনো বিরোধ রয়েছে, পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। খুব দ্রুত প্রকৃত রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X