মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম
অনলাইন সংস্করণ

বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মাগুরা শহরের পশু হাসপাতাল এলাকায় ভজন কুমার গুহ (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে শহরের ছায়াবীথি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভজন কুমার গুহ ওই এলাকার সন্তোষ কুমার গুহের ছেলে ও স্থানীয় বাজারে কলা বিক্রির ব্যবসা করতেন।

আটককৃত মোহাম্মদ আবির (৩০) ওই এলাকার মৃত হান্নান বিশ্বাসের ছেলে। তার হাতে রক্তের দাগও পাওয়া গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ব্যবসার কাজ শেষ করে বাড়ি যাওয়ার পথে গলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ভজন। ঘটনায়স্থলেই তিনি মারা যান। তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে সেখান থেকে মরদেহ উদ্ধার করে।

এ সময় তল্লাশি করে পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে রক্তমাখা ছুরিসহ মোহাম্মদ আবির (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। পুলিশভ্যানে আবিরকে উত্তেজিত অবস্থায় অকথ্য গালাগালি করতে দেখা গেছে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে আটককৃতকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১০

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১১

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১২

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৩

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৪

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৫

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৬

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৭

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৮

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৯

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

২০
X