সিলেট ব্যুরো
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৯:৪০ এএম
অনলাইন সংস্করণ

বিএনপি দেশ-জাতির কল্যাণে রাজনীতি করে : মিফতাহ্ সিদ্দিকী

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করেন মিফতাহ্ সিদ্দিকীসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণ করেন মিফতাহ্ সিদ্দিকীসহ নেতাকর্মীরা। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, বিএনপি নিজেদের জন্য রাজনীতি করে না, দেশ ও জাতির কল্যাণের জন্য রাজনীতি করে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চড়ার বাজারে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাসংবলিত লিফলেট বিতরণকালে এসব কথা বলেন তিনি।

মিফতাহ্ সিদ্দিকী বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু নিজে দল বা দলের কর্মীদের কথা চিন্তা করেন না, তারা সার্বক্ষণিক দেশের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য চিন্তা করেন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিতে দেশের সর্বস্তরের মানুষের অধিকারের কথা বলা আছে।

তিনি আরও বলেন, কোনো মানুষকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিলে বিএনপি প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করতে কাজ করবে। তাই দেশের উন্নয়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।

মিফতাহ্ বলেন, বিগত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের সময়ে এ এলাকার সংসদ সদস্য ছিলেন তৎকালীন অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান। তিনি এ অবহেলিত উপজেলাকে উন্নয়নের পথে নেওয়ার জন্য কাজ শুরু করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে এসব উন্নয়ন কর্মকাণ্ড থমকে যায়। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে পারলে এ কোম্পানীগঞ্জ উপজেলা আর অবহেলিত থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নরুল মুত্তাকিন বাদশা, সাবেক সহ-সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক হাজী কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, শিল্পবিষয়ক সম্পাদক উসমান খাঁ, সহ-সম্পাদক আরিফ মাহমুদ ইকবাল, উত্তর রনিখাই ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহমদ ও সাধারণ সম্পাদক রমজান আলী।

আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহুল, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আহমেদ ফরহাদ, যুগ্ম আহ্বায়ক রজন মিয়া, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য হজরত আলী, মাসুক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি বাদশা মিয়া, সাধারণ সম্পাদক উসমান গনী ও সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X