মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন কালবেলার সুমন

চার্জ দ্য অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা পুরস্কারটি সুমনের হাতে তুলে দেন। ছবি : কালবেলা
চার্জ দ্য অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা পুরস্কারটি সুমনের হাতে তুলে দেন। ছবি : কালবেলা

রাশিয়ার অ্যান্ড্রেই স্টেনিন আন্তর্জাতিক প্রেস ফটো প্রতিযোগিতায় খেলাধুলা বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের আলোকচিত্র শিল্পী মোহাম্মদ সুমন। ‘Children of Chittagong are playing on piles of dirt’ শিরোনামের ছবির জন্য তিনি এ স্বীকৃতি লাভ করেন। একই প্রতিযোগিতায় তার আরেকটি ছবি ‘Praying in the Field’ অনারেবল মেনশন অর্জন করে।

সম্প্রতি ঢাকায় রুশ দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে চার্জ দ্য অ্যাফেয়ার্স একাতেরিনা সেমেনোভা পুরস্কারটি সুমনের হাতে তুলে দেন। মোহাম্মদ সুমন একযুগের বেশি সময় ধরে ফটোসাংবাদিকতার সঙ্গে যুক্ত। তিনি দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো অফিসে কর্মরত আছেন।

পুরস্কার হাতে পেয়ে মোহাম্মদ সুমন বলেন, এটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। আন্তর্জাতিক স্বীকৃতি সবসময়ই অনুপ্রেরণার। আমি কৃতজ্ঞ আমার সহকর্মী, সিনিয়র ও পাঠকদের প্রতি। যারা শুরু থেকেই পাশে ছিলেন। এ পুরস্কার চট্টগ্রামের প্রতিটি মানুষ ও তাদের গল্পের প্রতি আমার দায়বদ্ধতার প্রতিফলন।

দৈনিক কালবেলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম বলেন, সুমন একজন নিষ্ঠাবান, পরিশ্রমী ও মানবিক দৃষ্টিভঙ্গির ফটোসাংবাদিক। তার অর্জনে আমরা গর্বিত। চট্টগ্রামের প্রতিচ্ছবি তিনি বিশ্বমঞ্চে যেভাবে উপস্থাপন করেছেন, তা প্রশংসার যোগ্য।

রুশ বার্তা সংস্থা Rossiya Segodnya আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবারে ৩৬টি দেশের ৫৫৭ জন আলোকচিত্র শিল্পী অংশ নেন। জমা পড়ে দুই হাজারের বেশি ছবি। সেখান থেকে ১০টি দেশের ৩২ জনের কাজ চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X