লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫৯ এএম
অনলাইন সংস্করণ

লালপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

নাটোরের ম্যাপ।
নাটোরের ম্যাপ।

নাটোরের লালপুরে রাস্তা পাশে ভ্যানগাড়ি রেখে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আফসার আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রকি (২৫) আহত হয়েছে।

সোমবার রাত ৮টার সময় লক্ষীপুর হাটে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিহত আফসার আলী উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত চেরু মন্ডলের ছেলে। আফসার ২য় বিবাহ করে উপজেলার ভাটপাড়া গ্রামের শশুড়বাড়িতে বসবাস করতেন। রকি বালিতিতা ইসলামপুর গ্রামের শফি সরদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জ্বল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আফসার আলী তার নিজস্ব ব্যাটারি চালিত ভ্যানগাড়ি রাস্তার পাশে রেখে অপর পাশে দোকানে যাবার সময় লালপুর হতে ঈশ্বরদীগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা মোটরসাইকেল চালকসহ তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার অলিউজ্জামান পান্না প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বানেশ্বর নামক স্থানে আফসার আলীর মৃত্যু হয়।

আফসার আলীর জামাতা শাহাবুল ইসলাম জানান, তার শশুড় প্রতিদিনের ন্যায় ভাড়া চালিত ভ্যান গাড়ি নিয়ে বের হন। লোক মারফত জানতে পারেন যে, তার শশুড় লক্ষীপুর হাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। পরে রাজশাহী নেওয়ার পথে বানেশ্বর নামক স্থানে তার মৃত্যু হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন জানান পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X