চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে দুই যাত্রীর কাছে মিলল নিষিদ্ধ পাকিস্তানি ক্রিম

আমদানি নিষিদ্ধ ক্রিম। ছবি : কালবেলা
আমদানি নিষিদ্ধ ক্রিম। ছবি : কালবেলা

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগ থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের সিগারেট ও আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করেছে কাস্টমস ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস-৩৫০-এ চট্টগ্রামে আসেন ওই দুই যাত্রী। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগেজ স্ক্যানিংয়ে এসব পণ্যের অস্তিত্ব ধরা পড়ে।

আবুধাবি থেকে আসা দুই যাত্রী হলেন- ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা নূর নবী এবং চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মো. মিজানুর রহমান।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্ত ও বিমানবন্দর দিয়ে অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে স্ক্যানিং, গোয়েন্দা তৎপরতা ও সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, দুই যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের ১৯০ কার্টন বিদেশি সিগারেট এবং পাকিস্তান থেকে আমদানি নিষিদ্ধ ৯২০ পিস ‘ডিউ ক্রিম’ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৮৭ হাজার টাকা।

তিনি আরও বলেন, যাত্রীদের পাসপোর্ট নথিভুক্ত করে সতর্ক করা হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের চোরাচালান রোধে কাস্টমস ও গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারি আরও বাড়ানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল : শিক্ষামন্ত্রী

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১০

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

১১

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

১২

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

১৩

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৪

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

১৫

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

১৬

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

১৭

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

১৮

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

১৯

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

২০
X