বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরায় বিমান বিধ্বস্ত

মাইলস্টোনে নিহত ফাতেমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

মাইলস্টোনে নিহত ফাতেমার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী ফাতেমা আক্তারের (০৯) কবরে বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।

শনিবার (০২ আগস্ট) দুপুরে ফাতেমার কবরে শ্রদ্ধা এবং স্বজনদের প্রতি সমবেদনা জানাতে বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামে আসেন বিমানবাহিনীর ১৯ সদস্যের একটি দল।

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও মাফরুহা বেগমের নেতৃত্বে ফাতেমার বাবা কুয়েত প্রবাসী বনি আমিন ও স্থানীয়দের নিয়ে কুনিয়া কওমি ও কারিগরি মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে যায় দলটি। সেখানে স্কোয়াড্রন লিডার মো. আসিফুজ্জামান ও অন্য সদস্যরা বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে ফাতেমার কবরে শ্রদ্ধা জানান। পরে তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নিহত ফাতেমাসহ মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত সবার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন কুনিয়া কওমি ও কারিগরি মাদ্রাসার মুহতামিম মাওলানা জাহিদুল ইসলাম। এ সময় চিতলমারি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে নিয়ত ফাতেমার বাড়িতে আসেন বিমানবাহিনীর ওই দলটি। ফাতেমার বাবা-মা ও স্বজনদের সান্ত্বনা দেন এবং সমবেদনা জানান বিমানবাহিনীর কর্মকর্তারা।

বিমানবাহিনী প্রধানের পক্ষ থেকে বাড়িতে গিয়ে এমন শ্রদ্ধা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাতেমার বাবা প্রবাসী বনি আমিন। তিনি বলেন, আমার মেয়েকে তো আর কোনো দিন পাব না। তারপরও বিমানবাহিনীর কর্মকর্তারা আমার মেয়ের কবরের কাছে আসছে। সম্মান দেখিয়েছে, এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ফাতেমার প্রতিবেশী ছত্তার শেখ বলেন, ফাতেমার মতো মৃত্যু যেন আর কারও না হয়। এত ছোট শিশুকে রাষ্ট্র যে সম্মান দেখিয়েছে, এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।

গত ২১ জুলাই দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। ফাতেমা আক্তার আনিশাসহ অনেক শিক্ষার্থী হতাহত হয়। নিহত ফাতেমা আক্তার আনিশা চিতলমারী উপজেলার কুনিয়া গ্রামের কুয়েত প্রবাসী বনি আমিন ও গৃহবধূ রুপা দম্পতির বড় মেয়ে।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে প্রাণ গেল ৫ জনের

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সেই জলাবদ্ধ সড়ক 

চট্টগ্রামে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২

বরিশালে নারী ইউপি সদস্যের আত্মহত্যা

রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন আইনমন্ত্রী

সমর্থকদের দিপকে বললেন, ‘আমাকে নায়ক বানাবেন না’

পে স্কেল নিয়ে দুঃসংবাদ!

ভারতে কাঁপাতে আসছে ব্রাজিল! আলোচনায় বাংলাদেশও

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

জনগণের ভোগান্তি কমাতে সরকার নিরলসভাবে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

১০

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১১

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

১২

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

১৩

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

১৪

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

১৬

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

১৭

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

১৮

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

১৯

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

২০
X