বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১০:৫৯ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

হাজতে নেওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে গেলেন আসামি

বরগুনা জেলা দায়রা জজ আদালত। ছবি : কালবেলা
বরগুনা জেলা দায়রা জজ আদালত। ছবি : কালবেলা

বরগুনার পারিবারিক মামলার আসামি কোর্ট হাজতখানা থেকে কারাগারে নেওয়ার সময় পুলিশ হেফাজতে থাকা আসামি পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান।

রোববার (০৩ আগস্ট) বিকেলে পৌনে ৪টার সময় আসামিদের কারাগারে নেওয়ার সময় জজ কোর্টের প্রধান ফটকের সামনে থেকে প্রিজনভ্যানে ওঠানোর সময় হাতকড়ার ভেতর থেকে হাত বের করে পালিয়ে যায়।

পলাতক আসামির নাম আল আমিন। তিনি বরগুনার লেমুয়া পাঠাকাটা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে প্রথম স্ত্রী বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতে পারিবারিক ডিক্রি মোকদ্দমা করে ২০১৮ সালে।

জানা গেছে, পারিবারিক আদালতের মামলায় মোকদ্দমার বিবাদী আল আমিনের বিরুদ্ধে ডিক্রিদানের নির্দেশ দেওয়া হয়। আল আমিন আদালতের আদেশের বিপরীতে পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। গতকাল শনিবার বরগুনা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বরগুনা সিনিয়র সহকারী জজ তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে কোর্ট ইন্সপেক্টর মিজানুর রহমান কালবেলাকে বলেন, কারাগারে নেওয়ার সময় হাত চিকন থাকায় হাতকড়া খুলে এক আসামি পালিয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ তাকে খুঁজছে। এ বিষয়ে আমাদের কোনো কর্তব্য পালনের অবহেলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X