খুলনা ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ড্যাবের প্যানেল পরিচিতি সভায় আওয়ামীপন্থি চিকিৎসকদের ছড়াছড়ি

খুলনায় ড্যাবের প্যানেল পরিচিতি সভায় অতিথিরা। ছবি : কালবেলা
খুলনায় ড্যাবের প্যানেল পরিচিতি সভায় অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নির্বাচন উপলক্ষে খুলনায় আয়োজিত প্যানেল পরিচিতি সভায় আওয়ামীপন্থি চিকিৎসকদের ছড়াছড়ি। অল্প সংখ্যক চিকিৎসকদের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য পাওয়া গেছে অন্তত ৫ জন। একে রাজনৈতিক দেউলিয়াত্ব বলে অভিহিত করেছে ড্যাবের অন্য গ্রুপের সদস্যরা।

সূত্রে জানা যায়, আগামী ৯ আগস্ট বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নির্বাচন। এ উপলেক্ষ রোববার (৩ আগস্ট) বিকেল ৩টায় খুলনার বিএমএ ভবন মিলনায়তনে প্যানেল পরিচিতি সভার আয়োজন করা হয়।

ডা. হারুন-ডা. শাকিল পরিষদের ব্যানারে আয়োজিত প্যানেল পরিচিতি সভায় চিকিৎসকদের একটি অংশ ছিল আওয়ামীপন্থি চিকিৎসকদের দখলে। সেখানে উপস্থিত চিকিৎসকদের ছবি পর্যালোচনা করে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্য পাওয়া যায় অন্তত ৫ জন। তবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল শাখা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. আবু জাফর মো. সালেহ তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ৭ জন স্বাচিপ সদস্য বলে উল্লেখ করেন।

স্বাচিপের লাইফ মেম্বারদের মধ্যে রয়েছেন ডা. মোয়াজ্জেম হোসেন, ডা. এসএম মনোয়ারুল ইসলাম, ডা. জহিরুল হক, ডা. সাইফুল্লাহ ও ডা. ইফতি ইবনে রাজ্জাক। একাধিক চিকিৎসকের ছবি দেখিয়ে এবং তালিকা দেখে তাদের স্বাচিপের জীবন সদস্য পদ নিশ্চিত করেছে কালবেলা।

উল্লেখ্য, খুলনা ড্যাবের সভাপতি রফিকুল হক বাবলু এবং সংগঠনের মহানগর কমিটির সভাপতি ডা. মোস্তফা কামালের নেতৃত্বে এই প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

স্বাচিপের আজীবন সদস্য ডা. সাইফুল্লাহ ড্যাবের অনুষ্ঠানে যাওয়া প্রসঙ্গে বলেন, আমার নাম স্বাচিপের আজীবন সদস্য লিস্টে আছে এমন কিছু আমি জানি না।

খুলনা ড্যাবের সভাপতি ডা. রফিকুল হক বাবলু কালবেলাকে বলেন, আমি আপনার মুখে প্রথম শুনলাম। সেখানে আমরা আমাদের ড্যাবের মেম্বারদের ডাকছিলাম। কেউ স্বাচিপের মেম্বার এলো কি না আমি জানি না। বিষয়টি তদন্ত করে দেখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X