রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট দোসরদের বিচার দাবিতে বিক্ষোভের ডাক রাবি ছাত্রদলের

সংবাদ সম্মেলনে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে রাবি ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানে বিরোধিতাকারী শিক্ষকদের ‘ফ্যাসিস্ট দোসর’ আখ্যা দিয়ে তাদের ছবিসহ তালিকা প্রকাশ ও বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আগামী ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে তালিকা প্রদর্শনের মাধ্যমে এ বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

সোমবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদল নেতারা।

লিখিত বক্তব্যে রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, জুলাই আন্দোলন ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্রসমাজের একটি ঐতিহাসিক লড়াই। এ আন্দোলনের সময় যে সকল শিক্ষক তৎকালীন সরকারপন্থি অবস্থান নিয়ে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং প্রশাসনের প্রত্যক্ষ মদদে পুলিশ ও ছাত্রলীগের হামলায় ভূমিকা রেখেছিলেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক ফ্যাসিস্ট প্রশাসনের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছিল। অথচ সেই প্রশাসনের কর্তাব্যক্তিরা এখনো বিশ্ববিদ্যালয়ে বহাল থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন।

বর্তমান প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, আমরা লক্ষ করছি, বর্তমান প্রশাসনও বিগত প্রশাসনের মতো পক্ষপাতমূলক আচরণ করছে। শিক্ষক নিয়োগে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় অবৈধ ও বিতর্কিত পন্থা গ্রহণ করা হচ্ছে, যা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এক বক্তব্যে রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীকে নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘোষিত কর্মসূচিতে বলা হয়, ৭ আগস্ট ‘গণঅভ্যুত্থান বিরোধী’ শিক্ষকদের নাম ও ছবি প্রকাশ করে তাদের বিচারের দাবিতে ক্যাম্পাসজুড়ে বিক্ষোভ পালন করা হবে। একইসঙ্গে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং ‘ফ্যাসিবাদী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ তাহের রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মিঠু, দপ্তর সম্পাদক নাফিউল জীবনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১১

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১২

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৩

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১৫

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১৬

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১৭

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৮

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৯

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

২০
X