কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিগত চার নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি : ডা. জাহিদ

কুমিল্লায় বিএনপির সমাবেশে বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা
কুমিল্লায় বিএনপির সমাবেশে বক্তব্য দেন ডা. এজেডএম জাহিদ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিগত চারটি নির্বাচনে বাংলাদেশের মানুষ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে একটি নির্বাচনের জন্য। আমরা আশা করব, ইনশাআল্লাহ প্রধান উপদেষ্টার ঘোষণা দ্রুত বাস্তবায়িত হবে। আমরা এই ঘোষণাকে সাধুবাদ জানাই।

বুধবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশের আয়োজন করে বিএনপি।

প্রধান উপদেষ্টা ঘোষিত ২৮ দফা প্রসঙ্গে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, তিনি যে ২৮ দফা ঘোষণা দিয়েছেন, বিএনপির অনেক আপত্তি থাকা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে সাধুবাদ জানাই।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা যারা বিএনপিকে নিয়ে সমালোচনা করেন আপনাদের অনুরোধ করব, রাজনীতির মাঠে আসুন, আপনাদের কর্মসূচি তুলে ধরুন। আমাদের ৩১ দফা আছে আর আপনাদের যা আছে, তা নিয়ে জনগণের পাশে আসেন। জনগণের রায়ের প্রতি বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। মনে রাখবেন, শেষ বিচারে জনগণ সঠিক রায় দেবে। আর জনগণ কখনো ষড়যন্ত্রের কাছে পরাজিত হয় না। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, মহানগর বিএনপি এবং দক্ষিণ জেলা বিএনপির নেতারা। সমাবেশ শেষে বিশাল বিজয় র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১০

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১১

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১২

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৩

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৪

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১৫

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১৬

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১৭

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৮

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৯

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

২০
X