বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ধুলো-বালি বিক্রি করে আয় লাখ টাকা

দোকান থেকে সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা
দোকান থেকে সংগ্রহ করা হয়। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বর্ণের দোকানগুলোতে প্রতিদিন সকাল ও রাত—দুই সময়ই ঝাড়ু দেওয়া হয়। তবে এই ঝাড়ু দেওয়া শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নয়, এর পেছনে রয়েছে বাড়তি উপার্জনের একটি রহস্য।

দোকানের মালিক ও কারিগররা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা ধুলো-বালি ফেলে না দিয়ে একটি নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখেন। এক বছর পর এই ধুলো-বালি বিক্রি করে আয় করছেন মোটা অঙ্কের টাকা। কেউ কেউ এই ধুলো-বালি থেকে বছরে দেড় লাখ টাকার মতো আয় করছেন বলে জানিয়েছেন।

জানা যায়, স্বর্ণের গহনা তৈরি করার সময় কারিগরদের কাটিং, পলিশ, ডিজাইনসহ বিভিন্ন কাজে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণের কণা নিচে পড়ে যায়। সাধারণ ধুলো-বালির সঙ্গে মিশে যাওয়া এই স্বর্ণকণাগুলো তারা যত্ন করে জমিয়ে রাখেন এবং বছর শেষে নির্দিষ্ট পাইকারদের কাছে বিক্রি করেন।

জুটন দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, আমাদের ধুলো-বালিরও অনেক চাহিদা রয়েছে। প্রতিদিনের উচ্ছ্বিষ্ট ফেলে না দিয়ে তা আমরা জমিয়ে বছরের একটি নির্দিষ্ট সময়ে বিক্রি করতে পারি৷ আমি সর্বোচ্চ দেড় লাখ টাকাও বিক্রি করেছি। তবে এখন বেচাকেনা একটু কম।

আরেক ব্যবসায়ী সাঈদী ইসলাম বলেন, আমাদের দোকানের ধুলো-বালি, ব্যবহৃত কাপড়সহ সকল উচ্ছ্বিষ্টই পাইকারদের কাছে বিক্রি করতে পারি। সাধারণ মানুষরা শুনলে বিশ্বাসই করবে না যে, আমাদের দোকানের ধুলো-বালির দামও হাজার হাজার টাকা। আমি প্রতিবছর ৬০-৭০ হাজার টাকার ধুলো-বালি বিক্রি করি। এতে যা আয় হয় তা থেকে দোকান ভাড়া ও কারিগরকেও খুশি করি।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X