নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই যোদ্ধার তালিকায় নাম নেই, অভিযোগ গুলিবিদ্ধ যুবকের

নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগে সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

নরসিংদীতে জুলাই যোদ্ধার তালিকায় নাম না থাকার অভিযোগ করেছেন নাছির মোল্লা (৩০) নামে গুলিবিদ্ধ হয়ে আহত এক যুবক। রোববার (১০ আগস্ট) দুপুরে ভগিরথপুর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী নাছির মোল্লা সদর উপজেলার মাধবদী থানার ভগিরথপুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

নাছির মোল্লা বলেন, জুলাই আন্দোলনে অংশ নিয়ে ১৯ জুলাই মাধবদী বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলের বিস্ফোরণে হাত ও পায়ে এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। পরে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নেন। কিন্তু জুলাই যোদ্ধার তালিকায় তার নাম উঠানো হয়নি। আন্দোলনে অংশগ্রহণ করে আহত হওয়ার প্রয়োজনীয় সব তথ্যপ্রমাণসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ পড়া সবাইকে অন্তর্ভুক্ত করে প্রয়োজনীয় সম্মান দেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে স্থানীয় ব্যবসায়ী স্বপন মোল্লা, সমাজসেবক আমিন উদ্দিন, শাকিল শেখ, মারুফ মোল্লা, আহত পথযাত্রী নাজিম উদ্দিন, আহত পারভীন বেগম উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X