ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

আসামিকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা
আসামিকে পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়েছে। ছবি : কালবেলা

ফরিদপুরে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী রয়েল মন্ডল নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১১ আগস্ট) দুপুরে ফরিদপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শামীমা পারভীন এ রায় দেন।

এজাহার সূত্রে জানা গেছে, ২০১১ সালের ১৬ ফেব্রুয়ারি যৌতুকের জন্য রয়েল মন্ডল তার স্ত্রীকে মালিনাকে মারধর করেন। খবর পেয়ে মালিনার বাবা আ. রহিম তাকে আনতে পরানপুর গ্রামে যান। রাত ৮টার দিকে মেয়ে ও নাতিদের নিয়ে বের হতে গেলে আসামিরা মালিনাকে জোর করে ধরে বাড়ির পাশের গম ক্ষেতে নিয়ে শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় ডাক চিৎকারে আশপাশের লোক তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই ঢাকায় নেওয়ার পথে মারা যায় মালিনা। এ ঘটনায় নিহতের বাবা আ. রহিম খাঁ কোতোয়ালি থানায় আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করে। দীর্ঘ ১৪ বছর পর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত রায় দিয়েছেন। তিনজন খালাস দিয়েছেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১০

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১১

এনসিপির ফল উৎসবে হামলা

১২

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৩

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৪

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৫

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৭

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৮

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৯

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

২০
X