সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণচেষ্টা

বেসরকারি টেলিভিশন ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক। ছবি : সংগৃহীত
বেসরকারি টেলিভিশন ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক। ছবি : সংগৃহীত

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই সাভারে বেসরকারি টেলিভিশন ৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিকের ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে।

আসামিরা হলেন- নওগাঁর বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকার মৃত ওয়াহেদের ছেলে ইমন (৩২) ও তার ভাই জাহিদ হাসান (২৬)। তারা বাইপাইল নতুনপাড়া এলাকায় বসবাস করে।

ভুক্তভোগী সাংবাদিক অনিক বলেন, একটি অনুসন্ধানমূলক কাজ শেষে চায়ের দোকানে যাচ্ছিলাম। এ সময় মোটরসাইকেল নিয়ে আগে থেকে অপেক্ষমাণ দুজন আমার পিছু নেয়। বাইপাইল বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি প্রাইভেটকারে থাকা আরও চারজন যোগ দেয়। মুহূর্তের মধ্যে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমাকে গাড়িতে তোলার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, সম্প্রতি ফার্মেসির আড়ালে মাদক সরবরাহ ও বিক্রির চক্র নিয়ে অনুসন্ধান করছিলাম আমি। এ কারণে টার্গেট করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে প্রাইভেটকারে থাকা চারজন পালিয়ে যায়, তবে মোটরসাইকেল চালু না হওয়ায় দুজন ধরা পড়ে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান কালবেলাকে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গণমাধ্যমকর্মীদের ওপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

এর আগে গত ৭ আগস্ট রাতে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় একটি মার্কেটের ভেতরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ সময় তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। নিহত সাংবাদিক তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

হত্যাকাণ্ডের পর নিহতের ভাই মো. সেলিম বাদী হয়ে বাসন থানায় হত্যা মামলা করেন। পরে জিএমপি ও র‍্যাব এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেপ্তার করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১০

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১১

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১২

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৩

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৪

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৫

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৬

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৭

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৮

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৯

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

২০
X