চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ১০ লাখ গাছ লাগানোর ঘোষণা মেয়রের

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু। ছবি : কালবেলা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত সাত দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। নগরীর লালদিঘি মাঠে এ মেলা চলবে রোববার (১৯ আগস্ট) পর্যন্ত। মেলায় ৬১টি স্টলে রঙ-বেরঙের গাছ প্রদর্শিত হচ্ছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে মেলার উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি নগরীকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে ১০ লাখ চারা গাছ লাগানোর ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে ও কার্বন-ডাই অক্সাইড শোষণ করে, গাছ আমাদের বেঁচে থাকার পথ সুগম করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ—যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে।’

ডা. শাহাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘একসময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর, কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে। তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে মেয়র আরও বলেন, ‘ময়লা জানালা বা রাস্তার বাইরে ফেলার পরিবর্তে ঝুড়িতে ফেলতে হবে। এতে নালা ভরাট হবে না এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। ঘুমানোর আগে ও সকালে দাঁত ব্রাশ করা, সকালের নাস্তা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। শিক্ষার্থীরা সততার সঙ্গে কাজ করতে এবং বিপদে থাকা বন্ধুর পাশে দাঁড়াতে শিখবে।’

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমরসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে চকবাজার এলাকায় অবৈধ ব্যানার ও পোস্টার অপসারণ কার্যক্রমে অংশ নিয়ে চট্টগ্রামকে অবৈধ ব্যানার ও পোস্টার মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, ‘যত্রতত্র ব্যানার-পোস্টার লাগানো নগরের সৌন্দর্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি দলের নেতাকর্মীদের অনুরোধ করেছি এসব লাগানো থেকে বিরত থাকতে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নির্দেশ দিয়েছেন—শহরের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র ব্যানার লাগানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X