সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবি

ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা
ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন। ছবি : কালবেলা

খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার মো. আলাউদ্দিন শিকদার নামের এক শিক্ষকের বিরুদ্ধে নারী ধর্ষণ, ছাত্রী নিপীড়ন ও বাল্যবিয়ের অভিযোগ উঠেছে। তার চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী। এ সময় স্থানীয়রাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মাদ্রাসা চত্বর ও শেখপুরা বাজারের প্রধান সড়কে শিক্ষক মো. আলাউদ্দিন শিকদারের কঠোর শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ক্লাস নেওয়ার সময় বেঞ্চের নিচ দিয়ে ছাত্রীর শরীর স্পর্শসহ নানাভাবে যৌন হয়রানি করে ওই শিক্ষক। ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করলে তার মা কারণ জিজ্ঞেস করলে সে ঘটনার কথা খুলে বলে।

এ ব্যাপারে শিক্ষার্থীর মা বাদী হয়ে তেরখাদা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরণ করেন।

মানবন্ধনে বক্তারা জানান, পূর্বেও ওই শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন হয়রানি এবং মাদ্রাসার এক ছাত্রীকে বিয়ে করে ৩ বছর পর তালাক দেওয়ার অভিযোগ রয়েছে। মাদ্রাসার পুরুষ শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করে সেখানে অন্যান্য ছাত্রীরাও নিরাপদ না। এমন চরিত্রহীন শিক্ষককে চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X