মাসুদ রানা, খানসামা (দিনাজপুর)
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৬:১৬ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘যদি নৌকা থাকত, অনেক সমস্যা মিটে যেত’

দিনাজপুরের খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী এলাকার মাঝিয়ালির চর। আত্রাই নদীর বুক চিরে ভেসে আছে। ছবি : কালবেলা
দিনাজপুরের খানসামার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী এলাকার মাঝিয়ালির চর। আত্রাই নদীর বুক চিরে ভেসে আছে। ছবি : কালবেলা

আত্রাই নদীর বুক চিরে ভেসে আছে ছোট্ট এক টুকরো জমি- নাম মাঝিয়ালির চর। চারপাশে ঢেউয়ের কলতান, আর মাঝখানে ২০ একরের সবুজ জমি। সেখানে দাঁড়িয়ে আছে কয়েকটা কাঁচা-টিনের ঘর, যেখানে ১৩টি পরিবার গড়ে তুলেছে তাদের ছোট্ট গ্রাম। এই চর উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী এলাকায় অবস্থিত।

বর্ষা না এলে এই চরের জীবন শান্ত। সকালে মাঠে কাজ, বিকেলে গরু-ছাগল চরানো, আর সন্ধ্যায় নদীর ধারে বসে গল্প। কিন্তু বর্ষা এলে বদলে যায় সবকিছু। নদীর পানি ফুলে-ফেঁপে ওঠে, আর চর হয়ে যায় একেবারে দ্বীপ। তখন চারপাশের পৃথিবী থেকে যেন আলাদা হয়ে যায় তারা। নদীর বুকের এই চরের মানুষগুলো প্রতিদিন নদীর ঢেউয়ের সঙ্গে লড়াই করে বাঁচে। বর্ষার জলরাশিতে বন্দি হয়ে থাকলেও তাদের চোখে এখনো একটুখানি আশার আলো—যেদিন নিজের নৌকা থাকবে, সেদিন হয়তো এই বন্দিত্ব ভাঙবে।

সত্তরোর্ধ্ব আব্দুল লতিফ বসে আছেন নিজের উঠানে, দূরে নদীর দিকে তাকিয়ে বলেন- ‘৭১ সালের যুদ্ধের পর এখানে এসেছি। বর্ষায় পানি বাড়লে আমরা বন্দি হয়ে যাই। অসুস্থ হলে বা দরকারে বাইরে যেতে অন্যের নৌকা ভাড়া করতে হয়। অনেক সময় নৌকা মেলে না, তখন ভোগান্তি বাড়ে।’

চরের তরুণ সোহেল ইসলাম যোগ করলেন, ‘বর্ষায় বাজার, স্কুল- সবকিছুই কষ্টকর হয়ে পড়ে। কেউ অসুস্থ হলে সবচেয়ে চিন্তা হয়। যদি নিজের একটা নৌকা থাকত, অনেক সমস্যা মিটে যেত।’

আলোকঝাড়ী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, আগে একটি নৌকা দেওয়া হলেও তা এখন ভেঙে গেছে। নতুন নৌকা বানানোর কাজ চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার কালবেলাকে বলেন, ‘মাঝিয়ালির চর যেন বর্ষায় বিচ্ছিন্ন না হয়, সেই ব্যবস্থা দ্রুত নেওয়া হচ্ছে।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X