কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:৪৯ এএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অভিযান দেখে পালালেন জেলেরা, জব্দ ৮৫০ কেজি কাঁকড়া  

সুন্দরবনের নদী ও খাল থেকে শিকার করা কাঁকড়া জব্দ করা হয়েছে। ছবি : কালবেলা
সুন্দরবনের নদী ও খাল থেকে শিকার করা কাঁকড়া জব্দ করা হয়েছে। ছবি : কালবেলা

জুন থেকে আগস্ট এই তিন মাস মাছের প্রজনন মৌসুম হিসেবে সুন্দরবনে জেলে-বাওয়ালি প্রবেশ বন্ধ রাখা হয়। এই নিষিদ্ধ সময়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু জেলে-বাওয়ালি সুন্দরবনে প্রবেশ করে মাছ-কাঁকড়া আহরণ করে। এসব অবৈধ কাঁকড়া শিকার ঠেকাতে বন বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ আগস্ট) বিকেলে কোস্টগার্ড স্টেশন কয়রা ও বন বিভাগ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ নদের ঘড়িলাল বাজার ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান চলাকালে ওই এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের বোট তল্লাশি করে নিষিদ্ধ সময়ে সুন্দরবন থেকে আহরিত ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়।

তবে কোস্টগার্ড ও বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিসুর রহমান বলেন, জব্দকৃত কাঁকড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কয়রা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বন বিভাগের নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X