লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

রাস্তা পার হতে গিয়ে সড়কে প্রাণ গেল মুক্তিযোদ্ধার

মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. এস্কেন্দার আলী নিহত। ছবি : কালবেলা
মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. এস্কেন্দার আলী নিহত। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা মো. এস্কেন্দার আলী (৭১) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার সময় নুরুল্লাপুর মাদ্রাসা গেটের কাছে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। তিনি এশার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জ্বল হোসেন।

নিহত এস্কেন্দার আলী উপজেলার নুরুল্লাপুর গ্রামের মৃত কফিল উদ্দীন সরকারের ছেলে ও বিশিষ্ট শিশু সাহিত্যিক, নাটোর জেলার একমাত্র শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা আখতার হুসেনের চাচা। মোটরসাইকেল চালক আহত আনিছুর রহমান (২৫) ভাদুর বটতলা গ্রামের টিপু সুলতানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে এস্কেন্দার আলী এশার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়। নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদে যাবার সময় ঈশ্বরদী হতে লালপুরগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ডাক্তার এম এ হাসান প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টা সময় তার মৃত্যু হয়।

নিহত এস্কেন্দার আলীর ভাতিজা শামীম হোসেন জানান, আমার চাচা মসজিদে নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। হঠাৎ মানুষের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি চাচা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে রাজশাহীর চারঘাট এলাকায় তার মৃত্যু হয়।

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন বীর মুক্তিযোদ্ধা এস্কেন্দার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

লালপুর থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল হোসেন জানান, এ ব্যাপারে সড়ক আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যু সংবাদ

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করে যে দলে যোগ দিলেন মেঘমল্লার বসু

ইসলামি সোশ্যাল মিডিয়া ‘আলফাফা’য় বাড়ছে বাংলাদেশিদের আগ্রহ

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১০

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

১১

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

১২

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

১৩

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

১৪

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১৫

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১৭

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৮

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৯

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

২০
X