শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে চর ধসে আতঙ্কে শতাধিক পরিবার

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের একাংশ হঠাৎ ধসে পড়েছে। ছবি : কালবেলা
সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরে খোলপেটুয়া নদীর চরের একাংশ হঠাৎ ধসে পড়েছে। ছবি : কালবেলা

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর চরের একাংশ হঠাৎ ধসে পড়েছে। এতে নদীপাড়ে বসবাসরত শতাধিক পরিবারে চরম আতঙ্ক দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এ ধস আসন্ন ভয়াবহ নদীভাঙনের পূর্বাভাস।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে বুড়িগোয়ালিনী ইউনিয়নের উত্তর ভামিয়া জোমাদ্দার পাড়া সংলগ্ন খোলপেটুয়া নদীর চরের প্রায় ৪০০ ফুট এলাকাজুড়ে মাটি দেবে যায়। এতে অসংখ্য গর্ত ও ফাটল সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, কোথাও কোথাও ফাটলের গভীরতা ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত।

এলাকাবাসী আবুল হোসেন, অহিদ জোমাদ্দার ও সেলিম হোসেন বলেন, ‘চরের মাটি যেন নিচের দিকে টেনে নিচ্ছে। একটি গাছও হেলে পড়েছে। ভয় হচ্ছে, কখন আমাদের ঘরবাড়িও নদীতে চলে যায়।’

তাদের দাবি, প্রায় ৩৫০টি পরিবার নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর নিচ দিয়ে প্রবল স্রোতের ধাক্কা, দুর্বল মাটি, টানা বৃষ্টিপাত এবং জোয়ারের পানি বৃদ্ধির ফলে এ ধস দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চর দেবে গেলেও পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম শুধু পরিদর্শনে সীমাবদ্ধ। সময়মতো ব্যবস্থা না নিলে উপকূলরক্ষা বাঁধ ও আশপাশের গ্রামগুলো বড় ধরনের হুমকির মুখে পড়বে।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘এখনই কাজ শুরু না করলে সামনে ভয়াবহ ভাঙনের শিকার হবে পুরো জনপদ। সময় থাকতে পদক্ষেপ নিতে হবে।’

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ফরিদুল ইসলাম জানান, ‘ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে রিপোর্ট পাঠানো হয়েছে। জরিপ শেষ হয়েছে, দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে।’

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রনী খাতুন বলেন, ‘চর ধসের ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রয়োজনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।’

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১০

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১১

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

১২

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

১৩

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

১৪

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

১৫

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

১৬

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৭

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১৮

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১৯

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

২০
X