কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী নিহত, ইয়েমেনের পক্ষে ইরানের হুংকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলের হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি নিহত হয়েছেন। এ হামলা ইয়েমেনের যোদ্ধাদের দুর্বল করতে পারবে না বলে হুংকার দিয়েছে ইরান। তেহরান আরও বলছে, হুতি নেতাদের হত্যার ফলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেবে।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, সানায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যকে হত্যার প্রতিক্রিয়া তাদের আঞ্চলিক মিত্রদের কাছ থেকে আসবে। তারা এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে; যার লক্ষ্য গাজার প্রতি ইয়েমেনের সমর্থন বন্ধ করা।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রোববার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ইয়েমেনের নেতৃত্বকে লক্ষ্য করে হামলা করছে। ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সমর্থন দমন করার লক্ষ্যে কাজ করেছে দখলদাররা। এই অপরাধ ইয়েমেনি জনগণকে দুর্বল করবে না। এটি আরও ক্ষোভের আগুন জ্বালাবে এবং প্রতিরোধের সম্মুখভাগকে প্রসারিত করবে।

আরও বলা হয়েছে, এই বর্বর অপরাধ ইয়েমেনি জনগণের দৃঢ় সংকল্প বাড়াবে। গার্ড বাহিনী এই আক্রমণকে মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে, ইসরায়েল পূর্ণ মার্কিন সমর্থন এবং আন্তর্জাতিক সংগঠনগুলোর নীরবতার ফলে এসব কাজ করে যাচ্ছে।

হুতি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাওয়ি একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। পরে তার বেশ কয়েকজন সঙ্গীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে তার মৃত্যুর পর পদটির শূন্যতা পূরণে উপপ্রধানমন্ত্রী মুহাম্মদ আহমেদ মিফতাহকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X