কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০১:২৬ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফরহাদ ইকবালের সমর্থনে রিকশা র‌্যালি

রিকশা র‌্যালি। ছবি : কালবেলা
রিকশা র‌্যালি। ছবি : কালবেলা

টাঙ্গাইল-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের উদ্যোগে রিকশা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশগ্রহণকারী রিকশাচালকরা জানায়, তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দ-উৎসাহ নিয়ে ফরহাদ ইকবালকে ভালোবেসে নিজ নিজ রিকশা নিয়ে র‌্যালিতে অংশ নিয়েছেন। এ সময় পাঁচ শতাধিক রিকশায় নানা শ্রেণি-পেশার হাজারখানেক মানুষ অংশগ্রহণ করেন।

টাঙ্গাইল শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ মাঠে রিকশাচালকদের উদ্দেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘রিকশাচালকরা যে আমাকে এতটা ভালোবাসে তা আগে জানা ছিল না। এই মেহনতি মানুষদের ভালোবাসার এই ঋণ শোধ করার তৌফিক মহান আল্লাহ যেন আমাকে দেয়।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অসংখ্য মানুষের ভালোবাসা-সহযোগিতা ও সমর্থন পেয়েছি। কিন্তু আজকের রিকশা র‌্যালি করে মেহনতি মানুষরা যে উদাহরণ সৃষ্টি করেছে, তা চিরদিন স্মরণ থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X