কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৪:০৭ এএম
আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগের অর্থ পাচারের মাশুল জনগণকে দিতে হচ্ছে : রাশেদ প্রধান 

বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ছবি : কালবেলা
বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ছবি : কালবেলা

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘শেখ হাসিনা দেশের মানুষকে উন্নয়নের গল্প শুনিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। তার মাশুল দিতে হচ্ছে দেশের মানুষকে। চট্টগ্রামে নদীর নিচে টানেলের জন্য প্রতিদিন আমাদের লক্ষাধিক টাকা লস বহন করতে হচ্ছে। তিন বছরের মাথায় মেট্রোরেলের দেয়ালে ফাটল ধরেছে। বেয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয় পথচারী।’

সোমবার (২৭ অক্টোবর) পঞ্চগড়ে সাত দফা দাবিতে জাগপার বিক্ষোভ মিছিল শেষে সোহরাওয়ার্দী পার্কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘যারা জুলাই সনদের আইনগত ভিত্তি চায় না, জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করে জুলাই সনদকে গৌণ করতে চায়, কথায় কথায় মুজিববাদী ৭২-এর সংবিধানের দোহাই দেয়, তারা শেখ হাসিনা ও আওয়ামী লীগের মতো নতুন স্বৈরতন্ত্র সৃষ্টি করতে চায়। শেখ হাসিনা আর সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কোনোদিন ভাবেনি যে, তাদের এ রকম পলাতক দশা হবে। মিথ্যে অহংকারে তারা নিমজ্জিত ছিল।’

তিনি বলেন, ‘ক্ষমতায় যাওয়ার আগেই যারা নিজেদের ক্ষমতাসীন মনে করে, এখনই প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে চায়, মিষ্টি কথার আড়ালে যারা অহংকারে ডুবে আছে, তাদেরও একদিন জুলাই গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে বেইমানি করার জন্য বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

রাশেদ প্রধান বলেন, ‘সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। গণহত্যাকারী আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রমও নিষিদ্ধ করতে হবে। জি এম কাদেরের কথায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। ৫ আগস্টের পর হাসিনামুক্ত বাংলাদেশ অন্য দেশের কথায় চলে না। বাংলাদেশের মালিক এ দেশের জনগণ, সিদ্ধান্ত নিবে দেশের জনগণ।’

এদিন ৭ দফা দাবিতে সাংগঠনিক জেলাসমূহেও বিক্ষোভ মিছিল করেছে জাগপা। দিনাজপুরে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো. শফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আখতার পাইলট, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, সাতক্ষীরায় জেলা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, জামালপুরে জেলা সমন্বয়ক মো. শফিক মিয়া, ঢাকায় জেলা সহসভাপতি মো. ডালিম হোসেন, নীলফামারীতে জেলা সহ-সমন্বয়ক সাহাবুদ্দিন সাবু প্রমুখ।

কালবেলা/নূর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১০

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১১

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১২

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৩

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৪

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৫

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৭

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৮

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৯

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

২০
X