নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পুকুর থেকে পরপর দুই শিশুর মরদেহ উদ্ধার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

নওগাঁর মহাদেবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দুই শিশু হলো- বিনোদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত (৬) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাইম (৪)।

স্থানীয়রা জানায়, কয়েকজন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। তারপর থেকে দুই শিশুকে আর পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে একজনকে ভাসতে দেখে শিশুরা। তাদের চিৎকারে গ্রামবাসী পুকুরে নেমে ছয় বছরের শিশু আরাফাতকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পরে চার বছরের শিশু নাইমের মরদেহ উদ্ধার করা হয়।

মহাদেরপুর থানার ওসি শাহীন রেজা বলেন, বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে দিনাজপুরের বীরগঞ্জে আত্রাই নদীতে গোসল করতে নেমে তলিয়ে গেছে দুই শিশু। পরে মৃত অবস্থায় এক শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সোমবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের আত্রাই নদীর মাধব ঘাটে এ ঘটনা ঘটে।

কালবেলা/এসআই/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

স্টোর রুমে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার

যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞ / সাবেক এমপি মনিরুলসহ চারজনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পিকঅ্যাক্স মাউন্টেনে কোনো পারমাণবিক কার্যক্রম নেই: ইরান

মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের

নিউইয়র্কে একক কনসার্টে গান শোনাবেন অভিনেতা অপূর্ব

এনআরবি ব্যাংক-নগদের মধ্যে কৌশলগত অংশীদারত্বের চুক্তি

দল থেকে বহিষ্কার, গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

১০

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

১১

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

১৩

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৪

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

১৫

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

১৬

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

১৭

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

১৮

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

১৯

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

২০
X