চবি প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

উপাচার্য, প্রক্টরের পদত্যাগ ও অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত ক্যাম্পাস। এতে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও চবির উপাচার্য, প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এ সময় তারা ‘উপাচার্য হায় হায়, নিরাপত্তার খবর নাই’, ‘দফা এক দাবি এক, প্রশাসনের পদত্যাগ’, ‘এক দুই তিন চার, প্রশাসন গদি ছাড়’, ‘আমার ভাইয়ের রক্ত ঝরে, প্রশাসন নিয়োগ করে’, ‘বাহ ভিসি চমৎকার, সন্ত্রাসীদের পাহারাদার’, ‘আহতদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবিলম্বে করতে হবে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, চবি প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। দুদিন ধরে যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে, এতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নিলে আমাদের এত শিক্ষার্থী আহত হতো না। ঘটনার পেছনে প্রশাসনের কতিপয় ব্যক্তির ইন্ধন এবং বিশেষ গোষ্ঠীর এজেন্ডা আছে। তাই এই ব্যর্থ প্রশাসনের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায়, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি বলেন, যেসব সন্ত্রাসী আমাদের ভাইদের কুপিয়েছে, বর্বরোচিতভাবে আহত করেছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনি শাস্তি নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং সংঘর্ষে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আমরা এ প্রশাসনের পদত্যাগ চাই। এটি তাদের দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত বলেও জানান তিনি।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থী ভাইদের ওপর নিষ্ঠুরভাবে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। কিন্তু ঘটনার তিনদিন হয়ে গেলেও চবি প্রশাসনের এখনো কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১০

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১১

ভোরে ঝরল ৪ প্রাণ

১২

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৩

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৪

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৫

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৬

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৭

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৮

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৯

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

২০
X