বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আগামীতে যে কোনো দল থেকে নির্বাচন করব : হিরো আলম

বগুড়ায় অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে হিরো আলম। ছবি : কালবেলা
বগুড়ায় অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে হিরো আলম। ছবি : কালবেলা

আমি এখনো কোনো দলে যোগ দিইনি। তবে আগামীতে যে কোনো দল থেকে নির্বাচন করব। তবে কোনো দলের সঙ্গেই আমার কথা হয়নি। আগামী সংসদ নির্বাচনে বগুড়ার যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারি বলে জানিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ থেকে উপহার পাওয়া হিরো আলমের সেই মাইক্রোবাসটি অ্যাম্বুলেন্সে রূপান্তর করে ‘অ্যাম্বুলেন্স সার্ভিস’ হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

হিরো আলম বলেন, মানুষের ভালোবাসায় আলম থেকে আজ আমি হিরো আলম হয়েছি। হবিগঞ্জ থেকে উপহার পাওয়া মাইক্রোবাসটি আমি নিজে ব্যবহার করতে পারতাম অথবা বিক্রি করতে পারতাম। কিন্তু তা না করে এলাকার গরিব ও অসহায় মানুষের কথা চিন্তা করে অ্যাম্বুলেন্সে রূপান্তর করার ঘোষণা দিই।

তিনি বলেন, আমাকে আরও দুটি প্রতিষ্ঠান দুটি অ্যাম্বুলেন্স প্রদান করবে। সেই অ্যাম্বুলেন্স দুটি আমি এলাকার মানুষের সেবার জন্য দিয়ে দেব। অ্যাম্বুলেন্সে জরুরি ‘৯৯৯’ নাম্বার লেখা রয়েছে। গরিব ও অসহায় মানুষ তাদের প্রয়োজনে ফোন করলে সেখানে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্সটি।

তিনি আরও বলেন, আমি এখনো কোনো দলে যোগ দিইনি। তবে আগামীতে যে কোনো দল থেকে নির্বাচন করব। তবে কোনো দলের সঙ্গেই আমার কথা হয়নি। আগামী সংসদ নির্বাচনে বগুড়ার যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারি।

হিরো আলম ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্স সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গত ৭ ফেব্রুয়ারি হিরো আলমকে উপহার হিসেবে টয়োটা নোয়া ১৯৯৮ মডেলের মাইক্রোবাসটি উপহার দেন হবিগঞ্জ জেলার চুনারুঘাটের নরপতি গ্রামের অধ্যক্ষ মুখলিছুর রহমান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত ২

চার জেলায় ব্যাংক খোলা আছে আজ

প্রিয় দলকে জেতাতেই হবে / ফাইনালের আগে সমর্থকদের ঘরে ঘরে কুসংস্কার

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে স্পেন কোচের ‘একমাত্র ভয়’ কী নিয়ে

ডুবে মারা গেলেন রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ডুবুরি

পাকিস্তানে ফের বাড়লো জ্বালানির দাম

হাতের টানেই গুঁড়ো হচ্ছে নির্মাণাধীন স্টেডিয়ামের ঢালাই, প্রতিবাদ করায় হামলা

মধ্যপ্রাচ্যে ভ্রমণ নিয়ে নতুন সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

বহু বছর ধরে অচল থাকা ইরাক-সিরিয়া তেল পাইপলাইন সচলে সমঝোতা

ডেমরার পুলিশ লাইনে পুলিশ সদস্যের ‘আত্মহত্যা’, থানায় মামলা

১০

বন্যার সময় আসতে না পারায় এলাকাবাসীর কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ফাইনালে ইয়ামালকে নিয়ে বিশেষ ছক কষেছেন মেসি

১২

চাকরিজীবীদের জন্য এক মাসে দুই দফায় ছুটি নিয়ে সুখবর

১৩

প্রধানমন্ত্রীর কাছে সাবেক যুবদল নেতার খোলা চিঠি

১৪

সাতসকালে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল জর্ডান

১৫

একাত্তরের মানবতাবিরোধী অপরাধ / ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ

১৬

পছন্দ না হলেই ফ্যাসিস্ট বানিয়ে দেন: অভিযোগ পুলিশ সুপারের

১৭

ভুলে ‘জয় বাংলা’ বলায় দুঃখ প্রকাশ এনসিপি নেতার

১৮

ইরানের লারাক দ্বীপে নৌ-নিয়ন্ত্রণ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

১৯

জর্ডানে বিকট বিস্ফোরণ, শোনা গেল ফিলিস্তিন থেকে

২০
X