বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বিএম কলেজ ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ

কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১টায় কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলে ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএম কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।

আন্দোলনে অংশ নেওয়া বিএম কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আজিজুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের হান্নান উদ্দিন সাকিল, অর্থনীতির সাব্বির হোসেন সোহাগ, বাংলা বিভাগের তারিকুল ইসলামসহ অন্য শিক্ষার্থীরা বলেন, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যায়নরত।

দীর্ঘ দুই যুগের বেশি সময় বিএম কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কোনো প্ল্যাটফর্ম নেই। শিক্ষার্থীদের দাবি আদায়ের জন্য নেতৃত্ব গঠনের জন্য দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০০৩ সালে সর্বশেষ বিএম কলেজের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X