চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

কনটেইনারে ছিদ্র, তেল নিতে কাড়াকাড়ি

চট্টগ্রাম বন্দর এলাকায় ভোজ্যতেলবাহী একটি কনটেইনার ছিদ্র হয়ে শত শত লিটার তেল রাস্তায় গড়িয়ে পড়ে। ছবি : কালবেলা
চট্টগ্রাম বন্দর এলাকায় ভোজ্যতেলবাহী একটি কনটেইনার ছিদ্র হয়ে শত শত লিটার তেল রাস্তায় গড়িয়ে পড়ে। ছবি : কালবেলা

চট্টগ্রাম বন্দর এলাকায় ভোজ্যতেলবাহী একটি কনটেইনার ছিদ্র হয়ে শত শত লিটার তেল রাস্তায় গড়িয়ে পড়েছে। এসব তেল বদনা, বালতি, জগসহ যে যা পেরেছে নিয়ে এসে সংগ্রহ করে। এতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দরের এমপিবি ৫ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কনটেইনার পরিবহনকারী গাড়িটি বন্দরের ভেতরে দুর্ঘটনায় পড়ে। পরে নিরাপত্তার স্বার্থে গাড়িটি বাইরে বের করে দেওয়া হয়। এদিকে কনটেইনার থেকে তেল পড়তে শুরু করলে আশপাশের শত শত মানুষ বদনা, বালতি, জগসহ যে যা পেরেছে নিয়ে এসে তেল সংগ্রহ করতে থাকে।

ফলে মুহূর্তেই রাস্তায় ভিড় জমে যায় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, তেল পড়ে রাস্তাটি অস্বাভাবিকভাবে পিচ্ছিল হয়ে যায়। এতে করে দুর্ঘটনার ঝুঁকি সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। দমকল বাহিনীও ঘটনাস্থলে এসে রাস্তায় পানি ছিটানোর মাধ্যমে তেলের প্রলেপ ধুয়ে ফেলার উদ্যোগ নেয়।

তবে তেল সংগ্রহে ব্যস্ত জনতার কারণে দীর্ঘ সময় বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

চট্টগ্রাম বন্দর থানা পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। তেলের কারণে সড়কে দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। গাড়িটিকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X