হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক, এসআই বরখাস্ত

উপপরিদর্শক (এসআই) সুজন শ্যাম। ছবি : সংগৃহীত
উপপরিদর্শক (এসআই) সুজন শ্যাম। ছবি : সংগৃহীত

হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামের বিরুদ্ধে এক তরুণীর সঙ্গে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগ উঠেছে। পরে বিয়ে না করায় ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) তাকে বরখাস্ত করা হলেও শনিবার (২০ সেপ্টেম্বর) পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এক তরুণী জেলা পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে এসআই সুজন শ্যাম তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু পরে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন পুলিশ প্রাথমিক তদন্ত চালায়। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এসআই সুজন শ্যামকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ সদস্য বলেন, এক তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই এসআই সুজন শ্যামকে ক্লোজ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এসআই সুজন বলেন, আমাকে অন্য কারণে ক্লোজ করা হয়েছে। এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি এ কে এম সাহাবুদ্দীন শাহীন বলেন, এসআই সুজন শ্যামের মুঠোফোনে একটি আপত্তিকর ছবির ঘটনায় ক্লোজ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১০

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১১

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১২

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৩

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৪

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৫

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৬

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৭

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৮

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১৯

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

২০
X