কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হাজিরা শেষে ফেরার পথে বাদীকে ছুরিকাঘাত

চিকিৎসা দিতে আহত বাদীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা
চিকিৎসা দিতে আহত বাদীকে হাসপাতালে নেওয়া হয়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জ জেলা জজ আদালত থেকে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে মামলার বাদী জাহাঙ্গীর আলম নামে একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর আলম ভৈরবের ঘোড়াকান্দা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার শেখ সাহেদ আলী, শমসের আলী, আল আমিন, গিয়াস উদ্দিন ও তাসলিমাকে অভিযুক্ত করে জমি সংক্রান্ত বিরোধে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেন।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, গত মঙ্গলবার আদালতে মামলায় হাজিরা শেষে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন জেলখানা মোড় এলাকায় মামলা তুলে নেওয়ার হুমকি দেন। এক পর্যায়ে জাহাঙ্গীর আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জাহাঙ্গীর আলম বলেন, আমার ভাই জাকির হোসেন প্রবাসে থাকায় তার পক্ষে আদালতে মামলা করি। সে মামলার মঙ্গলবার হাজির হওয়ার তারিখ ছিল। ঘটনার সময় আইয়ুব আলী নামে এক আইনজীবী সঙ্গে ছিলেন। তিনি বাধা দিলে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ঘটনাটি জানার পর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১০

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১১

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১২

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৩

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৪

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৫

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৬

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৭

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৮

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৯

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

২০
X