বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

উত্তরের তিন জেলার দূরপাল্লার বাস বন্ধ

দেশের উত্তরাঞ্চলের তিন জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা
দেশের উত্তরাঞ্চলের তিন জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ। ছবি : কালবেলা

দেশের উত্তরাঞ্চলের তিন জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। চালক, হেলপার ও সুপারভাইজারদের পর এবার খোদ মালিকরাই বাস বন্ধ করে দিয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাসগুলো চলছে। অন্য সব পরিবহনের বাস বন্ধ রয়েছে।

এর আগে এ মাসেই দুই দফা বাস বন্ধ করেছিলেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। তাদের দাবি ছিল বেতন-ভাতা বৃদ্ধি।

মালিকপক্ষ জানায়, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। তবুও তারা অযৌক্তিক দাবি তুলছেন। এ কারণে মালিকরা নিজেরাই বাস বন্ধ করতে বাধ্য হয়েছেন।

বজলুর রহমান রতন বলেন, শ্রমিকদের সঙ্গে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় বৈঠক হয়। সেখানে বেতন-ভাতা বাড়ানো হয়। বৈঠকে মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বাস চলাচলও শুরু হয়।

কিন্তু এরপর শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে সেখানে থামিয়ে যাত্রী তুলতে চান। তারা খোরাকি ভাতার দাবিও করছেন। এতে ব্যবসা ব্যাহত হচ্ছে। এ নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে।

শ্রমিকরা বলেছে, তারা বাস চালাবে না। মালিকরাও বলেছেন, এভাবে বাস চালাতে চান না। তাই আপাতত বাস বন্ধ থাকবে।

শ্রমিকেরা এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে তিন জেলায় বাস বন্ধ করেছিলেন। মালিকদের আশ্বাসে দুই দিন পর তারা কাজে ফেরেন। কিন্তু বেতন-ভাতা না বাড়ানোয় সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে আবার কর্মবিরতি শুরু করেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত একতা ছাড়া সব বাস বন্ধ ছিল।

একদিন পর ফের বাস বন্ধ হয়ে গেল। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X