সুনামগঞ্জ ও শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ। ছবি :  কালবেলা
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ। ছবি : কালবেলা

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ট্রাক-সিএনজিচালিত অটোরকিশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

নিহতরা হলেন সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা মৃত প্রণয় দাশের স্ত্রী আবাদিত কেশবা (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। অপর নিহত সিএনজিচালক সজল ঘোষ (৫০) সুনামগঞ্জ পৌর শহরের নবীনগর এলাকার বাসিন্দা।

ঘাতক ট্রাকচালককে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশে সুপর্দ করেছেন স্থানীয়রা। আটক ট্রাকচালক পারভেজ আহমদ (৪০) দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা।

শান্তিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের ঘনিষ্টজন গোবিন্দ কুমার দাশ মরদেহগুলো শনাক্ত করে জানিয়েছেন, সিএনজিচালক সজল ঘোষসহ নিহত সবাই ইসকন প্রভুর ভক্ত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তাদেরকে দেখেছি। আমরা এসে ঘটনাস্থলে দুজনের মরদেহ পেয়েছি। প্রথমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, সকাল ৭টা ১০ মিনিটের সময় সুনামগঞ্জগামী একটি বেপরোয়া গতির গতির ট্রাক সিলেটমুখী সিএনজিচালিত অটোরিকশাকে বাঘেরকোনা গ্রামের সামনে সরাসরি সজোরে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে৷

স্থানীয় শাহ আলম জানিয়েছেন, বাসযোগে যাওয়ার পথে বিকট শব্দ শুনে বাস থেকে নেমে যাই। দৌঁড়ে গিয়ে দেখি ট্রাকটি পানিতে পড়ে যাচ্ছে। সিএনজি দুমড়েমুচড়ে গিয়েছে। দুইজন স্পটেই মারা গেছেন। একজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছি। পরে শুনেছি তিনিও মারা গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ, জয়কলস হাইওয়ে পুলিশ ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম।

শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস টিম লিডার আলমগীর জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল যাই। দুটি লাশ উদ্ধার করেছি।

জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, দুর্ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছি। শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আরো একজন মারা গেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X