শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ এএম
অনলাইন সংস্করণ

অর্থ উপার্জনকারীদের হাতে স্বাস্থ্যসেবা ছেড়ে দেওয়া উচিত নয় : প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর—বাংলাদেশের পরিকল্পনাবিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর—বাংলাদেশের পরিকল্পনাবিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ‘উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশন : প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর—বাংলাদেশের নীলনকশা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে অর্থ উপার্জন করা খুব সহজ হতে পারে। এর পেছনে রয়েছে সর্বাধিক মুনাফা অর্জন। ফলে অর্থ উপার্জনের এ দৃষ্টিভঙ্গির কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হয়।

স্বাস্থ্যসেবার নামে অর্থ উপার্জনের বিশাল সুযোগ রয়েছে উল্লেখ করে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমরা অত্যন্ত মৌলিক বিষয়টি উত্থাপন করেছি—ওষুধ ও স্বাস্থ্যসেবা অর্থ উপার্জনকারীদের হাতে ছেড়ে দেওয়া উচিত নয়।

ড. ইউনূস আরও বলেন, আমি বলছি না যে অর্থ উপার্জনকারীরা খারাপ মানুষ। আমি বলছি, এটি কেবল তাদের ওপর ছেড়ে দেওয়া উচিত নয়।

কভিড-১৯ মহামারি চলাকালীন টিকা জটিলতার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, টিকা বিতরণ খুবই ভুলভাবে করা হয়েছিল। বিশ্বের ১০টি দেশ টিকা উৎপাদনের প্রায় ৮০ শতাংশ গ্রহণ করেছিল।

তিনি বিশ্বজুড়ে সামাজিক সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার পক্ষেও কথা বলেন।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এনসিপি নেতা ডা. তাসনিম জারা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. আসিফ সালেহ অনুষ্ঠানে অংশ নেন।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১০

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১১

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১২

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৩

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৪

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৫

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৬

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৭

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৮

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

১৯

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

২০
X