শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বনেতারা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন : এনামুল হক শামীম 

শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভায় এনামুল হক শামীম । ছবি : কালবেলা
শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভায় এনামুল হক শামীম । ছবি : কালবেলা

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জনগণের অধিকার, সাংবিধানিক শাসন ও সুস্থ স্বাভাবিক রাষ্ট্রের প্রাণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অবিস্মরণীয়। তার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। স্বাধীনতার পর বাংলাদেশে যা কিছু অর্জন জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের হাত ধরেই। তিনি তার মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা ও অভিজ্ঞতা দিয়ে সারাবিশ্বকে নেতৃত্ব দিতে পারেন। এ কারণেই বিশ্বনেতৃবৃন্দও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সম্মানের চোখে দেখেন। বিশ্বনেতৃবৃন্দও মনে করেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ।

সোমবার (১১ সেপ্টেম্বর) শরীয়তপুরের নড়িয়ায় পৌরসভার উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান লন্ডন থেকে ক্ষমতার দিবাস্বপ্ন দেখেছেন, সেখানেও হতাশা কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানিয়েছেন। তা দেখে বিএনপির নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গেছে। তাদের আন্দোলন ব্যর্থ আন্দোলন হিসেবে পরিচিতি লাভ করেছে। বিএনপি নেতাদের মুখ কালো হয়ে গেছে।

উপমন্ত্রী বলেন, বিএনপি গুজবের রাজনীতি করে। তাদের রাজনৈতিক পরাজয় হয়েছে। নেতাকর্মীদের ভুল বুঝিয়ে তারা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পঞ্চমবারের ক্ষমতায় আসবেন। এ দেশের জনগণ একমাত্র জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ।

এ সময় পৌরসভার সব কাউন্সিলর ও কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়িয়া পৌরসভার মেয়র অ্যাড. আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শরৎ চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাফর শেখ প্রমুখ।

পরে নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X