চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চার বছর পর নতুন নেতৃত্বে চমেক ছাত্রদল

বাঁ থেকে চমেক শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাবিব ও সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শিশির। ছবি : কালবেলা
বাঁ থেকে চমেক শাখা ছাত্রদলের সভাপতি হাসিবুল হাবিব ও সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন শিশির। ছবি : কালবেলা

চার বছর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখা ছাত্রদল পেল নতুন নেতৃত্ব। ২০২১ সালে দেড় যুগের বিরতির পর গঠিত কমিটির মেয়াদ শেষ হওয়ার চার বছর পর এবার ১৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে হাসিবুল হাবিবকে, সাধারণ সম্পাদক করা হয়েছে শাফায়েত হোসেন শিশিরকে।

অন্য পদে যারা আছেন তারা হলেন সিনিয়র সহসভাপতি ইরফানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক তানজুম জাহান আরশি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মুহিব, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান।

এছাড়া সহসভাপতি পদে ছয়জনকে মনোনীত করা হয়েছে। তারা হলেন তানভীর আহমেদ, ফিরোজ আহমেদ, নাফিজ ইমতিয়াজ নিশান, ইসমাইল হোসেন, তাহের আহমেদ সিদ্দিকী ও সামেদ বিন জসিম।

আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে।

নতুন কমিটি প্রসঙ্গে সভাপতি হাসিবুল হাবিব কালবেলাকে বলেন, ‘চমেক ছাত্রদলের দীর্ঘদিনের সাংগঠনিক শূন্যতা পূরণ হয়েছে। প্রায় চার বছর পর নতুন কমিটি হলো। কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের দায়িত্ব দিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসে ছাত্রদের অধিকার আদায় ও সংগঠনের শক্তি বাড়াতে কাজ করব।’

জানা যায়, ২০২১ সালের ১৬ জুন পাঁচজন সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। এর প্রায় চার বছর পর গত ২৪ সেপ্টেম্বর নতুন কমিটি পায় চমেক ছাত্রদল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X